Loading
Nullam dignissim, ante scelerisque the is euismod fermentum odio sem semper the is erat, a feugiat leo urna eget eros. Duis Aenean a imperdiet risus.
জলই মানুষের প্রাণ। জলকে ঘিরে একসময় সভ্যতার সৃষ্টি হয়েছিলো। এই জলের তলায় অনেক সভ্যতার সমাধিও ঘটেছে। অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে এল ডোরাডো, আটলান্টিস, লেমুরিয়া, শাম্বালা, মু’র মতো বহু নগরসভ্যতা আসলে রূপকথার কাহিনী নয়। আমাজন অরণ্যের গভীরে কিংবা আটলান্টিক মহাসাগরের তলদেশে হয়তো আজও এসব নগরী ঘুমিয়ে আছে। একদা এই বিপুলা বারিধির বুকে চন্দ্রদ্বীপ নামের রাজ্যটি জেগে উঠেছিল। জলের অতলে জ্বলে ওঠা এক দ্বীপ শিখা ছিল চন্দ্রদ্বীপ। এই রাজ্যকে নিয়েও আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অনেক লোককথা ছড়িয়ে আছে।
প্রাকৃতিক সম্পদে ভরপুর এই চন্দ্রদ্বীপ রাজ্যেরই ঐতিহ্যসমৃদ্ধ জনপদ বাকেরগঞ্জের একটি গ্রাম শিবপুর। সর্বশেষ ইংরেজ আমলের সরকারি নথিপত্রে শিবপুরকে একটি পরগণা হিসেবে এর পরিচয় পাওয়া গেলেও এখন তা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার একটি গ্রাম। মধ্যযুগে এ অঞ্চল ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী। মোঘল আমলের শুরুর দিকে তা ‘বাকলা-চন্দ্রদ্বীপ’ বা সরকার বাকলা হিসেবে পরিচিত হয়ে ওঠে। আঠার শ’শতকে সেলিমাবাদের দশটি পরগণার একটি ছোট পরগণা ছিল শিবপুর। পরে এটি বুজর্গউমেদপুর পরগনার অন্তর্ভুক্ত হয়। শিবপুরের অবস্থান, বর্তমান বাকেরগঞ্জের কিছুটা দক্ষিণ-পশ্চিমে, শ্রীমন্ত নদীর তীরে।